ভবনটির ভাড়াটেদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের নির্ধারিত সময়ে অফিসে না আসার অনুরোধ জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সম্ভাব্য হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ থাকায় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটি।
শনিবার (১৭ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের বিষয়ে নাগরিকদের সতর্ক করে।
মার্কিন মিশনের সতর্কবার্তা অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনও স্থগিত রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। যদিও এই দুই বিমানবন্দরেও কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হচ্ছে এবং ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে।
সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।
এ ছাড়া নতুন করে হামলার আশঙ্কা এবং ফ্লাইটের সময়সূচি বা আকাশসীমার প্রাপ্যতায় আকস্মিক পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে মার্কিন মিশন।
নাগরিকদের মোবাইল ফোনে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পাঠানো জাতীয় জরুরি সতর্কবার্তা অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।
সূত্র: এএফপি
এস
















