শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রংপুর জেলা পরিষদ মিলনায়তনে অর্ধদিবসব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক মাওলানা আব্দুল হালিম। বক্তব্যে তিনি সংগঠনের রুকনদের আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা, ত্যাগ ও আনুগত্যের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দ্বীন প্রতিষ্ঠার কাজে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী এমপির সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

সম্মেলনে রংপুর জেলার বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা সংগঠনের দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

রুকনদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলনটি সম্পন্ন হয়।

এনএইচ