সোমবার (২৫ মে) হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত দুই শিশু হলো—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাতপুর গ্রামের আল আমিনের ছেলে আলী আকবর (৫ মাস) এবং ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর বাংলাবাজার এলাকার ফয়জুদ্দিনের ছেলে আব্দুল আহাদ (৬ মাস)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৪ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৭ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ৫৬১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

এদিকে, বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগজুড়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় আন্তরিকভাবে কাজ করছে এবং চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত।

এস