ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার উত্তর নরসিংহা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
চোরেরা মো. সাখাওয়াত হোসেনের বাসা থেকে নগদ প্রায় অর্ধলাখ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে আশপাশের আরও চারটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরি ঘটনা ঘটেছে। পাশের একটি বাড়ির সিসি ক্যামেরায় একজন সন্দেহভাজন চোরের ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি চুরি হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকেও দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
এনএইচ