বুধবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন আদালত।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চরাঞ্চলে শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ববিরোধের জেরে স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।

হামলায় গুরুতর আহত শফিকুল ইসলাম শফির মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার তিন আসামিকে সর্বোচ্চ শাস্তি এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এস