রাজধানীর চকবাজারের একটি হার্ডওয়্যারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেপ্টেনেন্ট কর্ণেল জিল্লুর রহমান।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকবাজারের ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুন লাগার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে অবশেষে রাত ১ টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এই কর্মকর্তা বলেন, শেষ খরব পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এবিএস





