নিহত মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মিমের কোনো সন্ধান পাচ্ছিল না পরিবারের সদস্যরা। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে সোমবার বিকেলে বাড়ির কাছেই বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সোমবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এস