শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষকলীগ রংপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রানকৃষ্ণ গোস্বামী পান্নু ও সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু স্বাক্ষরিত প্যাডে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন ঘোষিত এ কমিটিতে আব্দুল মতিন আহবায়ক, মোখলেছার রহমান, রাশেদ খান মিলন ও এরশাদ মিয়াকে যুগ্ন আহবায়ক, রফিকুল ইসলামকে সদস্য সচিব করে মোট ৭২জন সদস্যকে অন্তরভুক্ত করা হয়েছে।
নব ঘোষিত এ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম তুহিন, যুবলীগের আহবায়ক শাহ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ন আহবায়ক মোন্নাফ হোসেন, জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন মিলু চৌধুরী, যুগ্ন আহবায়ক নুরন্নবী মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের আহবায়ক আব্দুল্লা আবু সাইদ এবং রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য ১৪নং দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার।
নেতৃবৃন্দরা জানান, জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক মিঠাপুকুরের রুপকার এইচএন আশিকুর রহমান ও রাশেক রহমানের নেতৃত্বে জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র ও গণবিরোধী আন্দোলন মোকাবেলা করে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এনএইচ





