সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় আটক ৩ আসামীর জামিন নাকোচ করে দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে আদালতে এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছেন র্যাব। র্যাবের পক্ষে এই প্রতিবেদন দাখিল করেছেন র্যাবের সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার জাফরউল্লাহ।
সোমবার বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আটক তিন আসামী হলেন বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম মাসুদ হোসেন দোলন।
গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্টের বিচারক এম ইনায়েতুর রহিম ও বিচারক মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
আদেশে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তাকে ৫ মার্চ হাইকোর্টে হাজির হয়ে মামলার তদন্তের অগ্রগতি জানাতে হবে।
ইতোমধ্যে বিচারক এম ইনায়েতুর রহিমকে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। যার কারণে গত ৫ মার্চ আসামীপক্ষের আইনজীবী বিচারক শওকত হোসেন ও বিচারক মোস্তফা জামান ইসলামের বেঞ্চে জামিন উপস্থাপন করেন।
গত ৫ মার্চ শুনানির এখতিয়ার না থাকায় এ বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন ওই বেঞ্চে।
আদালত বলেন, যে বেঞ্চের এ বিষয়ে শুনানির এখতিয়ার আছে, সেই বেঞ্চে তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে এ বিষয়ে শুনানি করতে।
গত রোববার আসামিপক্ষ বিচারক নাঈমা হায়দার ও বিচারক জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি উস্থাপন করেন আসামীপক্ষ। সব ধরণের ডকুমেন্ট না থাকায় আজ শুনানির জন্য ধার্য করেন আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম।
২০১২ সালের ১০ অক্টোবর বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। তারা ডা. নিতাই হত্যা মামলারও আসামী।
গত ১৮ ফেব্রুয়ারির শুনানিতে আসামীপক্ষের আইনজীবী এসএম মাসুদ হোসেন দোলন বলেন, এ তিনজনকে নিতাই হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিলো ২০১২ সালের ৩ সেপ্টেম্বর। পরে তাদেরকে সাগর-রুনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এ হত্যা মামলার অভিযোগ দাখিল করা হয়নি। তদন্তে অগ্রগতি না হওয়ার পরও আসামীদের আটকে রাখা হয়েছে। তাদের জামিন দেওয়া হোক।
এ পর্যায়ে আদালত বলেন, আমরা তদন্তের অগ্রগতি জেনে আদেশ দেবো। আজ অপ্রগতি প্রতিবেদন দেখে আদালত আটক তিন আসামীর জামিন নাকোচ করে দেন।
এই হত্যা মামলার তদন্ত শুরু করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই মাস পর হাইকোর্টের নির্দেশে তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। হত্যা মামলায় ওই তিন জনসহ মোট আট আসামী বর্তমানে কারাগারে রয়েছেন।
[b]ঢাকা, জিই ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
সাগর-রুনি হত্যা মামলার ৩ আসামীর জামিন নাকোচ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় আটক ৩ আসামীর জামিন নাকোচ করে দিয়েছেন হাইকোর্ট।





