[b]ঢাকা:[/b] কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করেছে।
রোববার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
মামলার আইনজীবী জানিয়েছেন এ আদেশের ফলে ওই দু'টি কেন্দ্রে ভোট গ্রহণে আর কোনো বাধা থাকলো না।
আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ ওই দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণে স্থগিতাদেশ দেন।
এ আদেশের ফলে রৌমারি কেরামতিয়া সিনিয়র মাদরাসা ও চর বন্দ্রবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণে আর কোন বাধা রইলোনা। ৫ জানুয়ারি এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বেশ কটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়েছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আদালত দুটি কেন্দ্রের ভোটগ্রহণে চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।
অপরাধ
স্থগিত আসনে ভোট গ্রহণের নির্দেশ
কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করেছে। রোববার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।





