বেসিক ব্যাংকের ডিএমডি (সাময়িক বরখাস্ত) এ মোনায়েম খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৮১ হাজার টাকা মালয়েশিয়ায় পাচারের অভিযোগে মানিলন্ডারিং  প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় দুদকের উপ পরিচালক  মুহ. মাহবুবুল আলম বাদী হয়ে ২০১২ সালের  মানিলন্ডারিং  প্রতিরোধ আইনের  ৪ (২) (৩) ধারায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়,  বেসিক ব্যাংকের ডিএমডি (সাময়িক বরখাস্ত) এ মোনায়েম খান অবৈধভাবে ৩ লাখ রিংগিট যা বাংলাদেশী মুদ্রা  ৭৫ লাখ ৮১ হাজার টাকা মালয়েশিয়ায় পাচার করেন। তার  পাচার করা অর্থের আয়ের বৈধ কোনো উৎস নেই।

একে/এসএইচ