অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজধানী  উন্নয়ন কতৃর্পক্ষের (রাজউক) অফিস সহকারী সালাউদ্দিন মিয়া রতনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার বিকেলে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১ কোটি ৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের জুলাই মাসে রতনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করে দুদক।

দুদক উপসহকারী পরিচালক মো, নূর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এফএফ