গাইবান্ধায় জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত ২৩ অক্টোবর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।
জামায়াত নেতা আজিজ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মো. রুহুল আমিন মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। মো. আব্দুল লতিফ গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও অন্যরা পলাতক। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
এবি সিদ্দিক





