নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় লালমনিরহাট সদর থানায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন জেলা রির্টানিং অফিসার ও লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বিষয়টি গোপন রাখা হলেও শুক্রবার দুপুরে তা জানাজানি হয়। এতে পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়।
লালমনিরহাট সদর থানার ওসি এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, একই আসনের জাসদ সমর্থিত প্রার্থী সাদেকুল ইসলামের নামেও একই ধারায় একইদিন আরো একটি মামলা দায়ের করেছেন জেলা রির্টানিং অফিসার।
ঢাকা, ০৪ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





