খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে স্থানীয় সেনাবাহিনী।

উপজেলার মেজর পাড়া এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আশুতোষ ত্রিপুরা (৩২), মংহলা ত্রিপুরা (৩৮) ও সুমন ত্রিপুরা (২২)। তারা মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন জাওয়াদ জানান, কিছু দুর্বৃত্ত লক্ষ্মীছড়িতে অস্ত্র নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তারা লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মেজর পাড়া ব্রিজের উপর অবস্থান নেয়। পরে একটা সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাসি চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করে তারা।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব জানান, সেনাবাহিনী মেজর পাড়া ব্রীজের পাশে অবস্থান করছিল। এ সময় মানিকছড়ি থেকে ছেড়ে আসা একটি সিএনজিতে তল্লাশি করে দেশী তৈরী এলজি, ৪ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়। আটকদের থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

এমই