জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আংশিক সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ। তার অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার বিকালে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের অস্থায়ী আদালতে এ সাক্ষ্য দেন হারুন-অর-রশিদ।
তিনি সাক্ষ্যগ্রহণের চতুর্থ কার্যদিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে ৫ মিনিট সাক্ষ্য দিয়েছেন।
এসএইচ





