আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আনিসুল হকের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রীট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের নির্বাচন সংক্রন্ত একক বেঞ্চ এ আদেশ দেন।  
গত ৩ রা মার্চ লাভজনক পদে থাকার পরও (দুদকের আইনজীবী) সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করায়, কেন তার মনোনয়ন বাতিল করা হবেনা জানতে চেয়ে রোল জারি করেছিলেন হাইকোর্ট।
রিটটি করেছিলেন জাতীয় পার্টি (জেপি) প্রার্থী খন্দকার হেপজুর রহমান।
[b]ঢাকা, কেএ, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]