বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ১১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। যুগান্তর পত্রিকার মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার সকালে ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া বাদীর মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন। আগামী ৩১ মার্চ সমন সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য্য করা হয়েছে।
মামলায় বলা হয়,আসামিরা নিজেদের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ,ব্যবসায়ী,রাজনীতিবিদ,সরকারি কর্মকর্তা-কর্মচারী,বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের মালিকানাধীন দৈনিক যুগান্তর পত্রিকার মাধ্যমে কুৎসামূলক মিথ্যা,বিভ্রান্তিকর ও মানহানিকর রিপোর্ট প্রকাশ করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি করে আসছে।
আসামিদের প্রকাশিত রিপোর্টটিকে সম্পূর্ণ মিথ্যা,কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
অপরাধ
বসুন্ধরা ও যমুনা গ্রুপের লড়াই শুরু
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান ১১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। যুগান্তর পত্রিকার মিথ্যা ও মানহানিকর সংবাদ





