দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার করা হয়েছে পুঁজিবাজারের ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে।
আজ (সোমবার) সকাল ১০টার দিকে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এর আগে রোববার রাত থেকে ওই বাসা ঘিরে রেখেছিলো তারা।
তথ্যটি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, রমনা থানায় পঙ্কজ রায়ের বিরুদ্ধে সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এমবি





