নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চার সহযোগীসহ এক র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা যায়।

র‌্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত হুমায়ূন কবিরকে শনিবার দুপুরে গ্রেপ্তার করেন বাহিনীরই ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।

তার সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪) ।

এসএইচ