শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে শুক্রবার হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানার অবস্থান শনাক্ত করা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সুবেদার পুকুরপাড়ের আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাসুদ রানাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ মিয়া।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৭ নভেম্বর রাঙ্গুনিয়া মডেল থানায় মাসুদ রানার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫ ও ২৭ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭, ৯(১) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এস
