বিস্ফোরক আইনে মতিঝিল থানায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মহানগর হাকিম এস এম মাসুদ শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

২০১৩ সালের ৮ ডিসেম্বর ড. মাসুদের বিরুদ্ধে পুলিশ ওই মামলা দায়ের করে। চলতি বছরের ১০ নভেম্বর কারাবন্দী মাসুদকে মামলাটিতে শ্যোন এরেস্ট  দেখিয়ে এই রিমান্ড চাওয়া হয়।

অপর এক মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানোর জন্য মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে মতিঝিল থানার এসআই হেলাল উদ্দিন আবেদন করেছেন।

কেএ/ এআর/এসএইচ