খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায়র লেমুছড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ রাষ্ট্র বিরোধী লিফলেট এবং ইউপিডিএফ’র সাংগঠনিক নথিপত্রসহ সুপায়ন চাকমা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টায় এই অভিযান পরিচালনা করা হয়।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের নিরপত্তা বাহিনীর সদস্যরা লেমুছড়িতে অভিযান চালায়। এ সময় ইউপিডিএফ’র সক্রিয় সদস্য সুপায়ন চাকমাকে ইউএসএ-এর তৈরি একটি স্টিভেনস শর্টগান(মডেল ৯৪ এফ ১২ গেজ, শর্টগানের দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ’র আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী লিফলেট, ব্যানার, ইউপিডিএফ’র সাংগঠনিক গুরুত্বপূর্ণ নথিপত্র, ধারালো অস্ত্র, মোবাইল ফোন, সিম কার্ড, মেগাফোন, ঔষধপত্র আটক করা হয়। পরে আটক সুপায়ন চাকমাকে মহালছড়ি থানায় সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এই ঘটনায় আটক সুপায়ন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএ