বহুল আলোচিত হত্যাকান্ড নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি তারেক সাঈদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৭ এর প্রাক্তন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (সাময়িক বরখাস্ত) তারেক সাঈদ রোববার সকালে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তারেক সাঈদকে।

তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাঈদ আশঙ্কামুক্ত।

এমএম