পুলিশ হত্যার সঙ্গে আইএস’র কোনো সম্পৃক্ততা নেই। আইএস’র নাম ধরে এ ধরনের কর্মকাণ্ড ঘটনো হচ্ছে। বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ত্ব নেই বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া দুর্বৃত্ত্বদের হামলায় পুলিশ নিহতের ঘটনাস্থল পরিদর্শনে এসে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

এ সময় তিন আরো বলেন, ৭৫ এর ঘাতক আর ২০১৩-১৪ সালে দেশে যারা অরাজকতার সৃষ্টি করেছে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং আবার যুদ্ধ অপরাধীদের বাজানোর জন্য দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি মনে করি তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।

অস্ত্র থাকা সত্যেও পুলিশের উপর হামলাকে পুলিশের দুর্বলতা প্রকাশ পায় কি এমন প্রশ্নের জবাবে ডিআইজি আরো বলেন, পুলিশ হত্যার ঘটনায় পুলিশের দুর্বলতাতো আছেই। যারা এই দুর্বলতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শনে এসময় ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সাভারের এনাম মেডিকেলে আহত পুলিশ সদস্য নুর আলমকে দেখতে যান।

এসএইচ