জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ড. মাসুদের আইনজীবী এডভোকেট রোকন রেজা শেখ।
তিনি আরও জানান, বেলা ৩ টার দিকে ড. মাসুদকে ঢাকা সিএমএম আদালতে তোলা হয়।
এডভোকেট রোকন রেজা বলেন, নতুন করে আরো ৮টি মামলায় ড. মাসুদকে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু এগুলোতে কোন রিমান্ড না চাওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত রোববার রাত ৮ টার দিকে জামিনে মুক্তির পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে একটি নম্বর বিহীন গাড়িতে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ৩ দিন পর আজ তাকে আদালতে তোলা হয়েছে।
এমআর





