বগুড়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিনকোকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি এবং অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়। আটককৃত মিনকো নগরীর চক ফরিদ কলোনি এলাকার আজিজুর রহমানের ছেলে।

সোমবার ভোরে মিনকোর বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভোর রাতে মিনকোকে গ্রেফতার করে।

এরপর জিজ্ঞাসাবাদ শেষে তার হেফাজতে থাকা একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি, আমেরিকার তৈরি ৭.৬৫ বোরের পিস্তল ও অত্যাধুনিক বিদেশি চাকু উদ্ধার করা হয়।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর