রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশী মদ, ২ কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও ২৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

গতকাল রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

 

এবিএস