আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সদ্য পদচ্যুত ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে আনিত অভিযোগ তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, তিনি (তুরিন আফরোজ) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
আজ সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এরআগে, পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রসিকিউটর ড. তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে।
সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম





