প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার যৌতুকের মামলায় কন্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২১ সেপ্টেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক এনামুল হক এ দিন ধার্য করেন।
এ দিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এ দিন ধার্য করেন।
এ সময় আরফিন রুমীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
২০০৮ সালের ৪ এপ্রিল বিয়ে হয় রুমি ও অনন্যার। আরিয়ান নামে তাদের একটি পুত্র সন্তান আছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে আমেরিকা প্রবাসী কামরুননেসাকে বিয়ে করেন আরফিন রুমি। ওই বিয়ের কিছুদিন পরই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় চলে যান রুমী। আমেরিকায় যাওয়ার পর বন্ধ করে দেন ছেলে ও প্রথম স্ত্রীর ভরণপোষণ। শুধু তাই নয়, আমেরিকা থেকে ফিরে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নিয়মিত অনন্যাকে নির্যাতন করতেন কণ্ঠশিল্পী আরফিন রুমী।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





