বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন,বিচারপতিদের অভিশংসন সংসদের হাতে নেয়া দূরভিসন্ধিমূলক।
সোমবার বিকালে সুপ্রীমকোর্টে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মানুষের মৌলিক অধিকার রক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য এটি সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকা অপরিহার্য।
ঢাকা, কেএ, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





