বিশেষ ক্ষমতা আইন মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ সাত জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে রাষ্ট্র পক্ষ।
রোববার সকালে মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালেত এ রিমান্ড আবেদন করা হয়।
বর্তমানে গ্রেফতারকৃত যুবদলের নেতাকর্মীদের কোর্ট হাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে তাদের লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেনের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৩ জন নেতাকর্মীকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এএইচ





