রাজধানীর পল্টনের এক বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পল্টনের ২৯/১ বাসার সপ্তম তলায় মহানগর গোয়েন্দা পুলিশ ও শুল্ক বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, শুল্ক ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। বাসার একটি খাটের বিছানার নীচ থেকে কয়েকবস্তা দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণ উদ্ধার । বাসার বিভিন্ন আসবাবপত্রের ভেতর থেকেও দেশি বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এছাড়ও বাসাটি থেকে বিপুল পরিমান স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ওই বাসা থেকে কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। বাড়িটির ১১ তলার আরো একটি ফ্ল্যাটে অভিযান চালানো হবে। ওই ফ্ল্যাটটিও এই মালিকের।

বাসার মালিককে টাকার উৎসের কথা জিজ্ঞাস করলে তিনি জানান, এগুলো আমার ব্যবসার টাকা। আমার মিষ্টির দোকান আছে।

মিষ্টির দোকান থাকলে বিদেশি টাকা কেন রাখা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি তেমন কোন জবাব দিতে পারেননি বলে জানা যায়।

এসএইচ