রাজধানীর তেজগাঁও থানার একটি বস্তিতে ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।

ধর্ষিত ওই মেয়েটির গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার মেয়েটি তার গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে তেজগাঁওয়ের তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। পরে রাতে মেয়েকে ওই বস্তির বখাটেরা গণধর্ষণ করে।

সংবাদ পেয়ে (এসআই) মশিউর রহমান রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এসএইচ