হযরত শাহজালাল বিমান বন্দর থেকে চার কেজি ২০০ গ্রাম ওজনের ৩৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমান বন্দরের কাস্টমস অফিস। এর আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
সোমবার সকাল সোয়া ৯টায় এ স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমান বন্দরের কাস্টমস অফিসের সহকারী কমিশনার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল সোয়া নয়টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট এয়ার ক্রাফট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনিআরওজানান, বিমানেরভেতরেবিশেষভাবেলুকানোছিলএগুলো।পরেস্বর্ণগুলোজব্দকরাহয়।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এএইচ





