শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান সোলায়মান খানকে ১৪০ কোটি টাকার ঋণ জলিয়াতি মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে রাজধানীর বিজয় নগরস্থ আকরাম টাওয়ার থেকে দুদকের সহকারি পরিচালক এস.এম. রফিকুল ইসলাম পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। 

অভিযোগ রয়েছে, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় আসামি সোলায়মান খান ভুয়া এলসির বিপরীতে ১৪০ কোটি টাকার ঋণ সুবিধা গ্রহণ করেন। এ জালিয়াতি এবং মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলাটি তদন্ত করছে দুদকের সহকারি পরিচালক এস.এম. রফিকুল ইসলাম।

ঢাকা, একে, ২৫জুন (টাইমনিউজবিডি.কম) // এআর