অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বুধবার দুপরে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কাল শুনানির কথা রয়েছে।
এমএইচ





