টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী।

উল্লেখ্য, ১৩ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান তিনি। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন হবে।

এআই