অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আগামী ৮ মে পর্যন্ত সময় পেল সরকার।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশের জন্য আরও দুই মাস সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ নতুন এই দিন ঠিক করেন।

আজ আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে লিখিত বক্তব্য জমা দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

এমএনজে