মিজানুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গুলি করে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর রমনা থানাধীন ব্যাংক কলোনীতে এ ছিনতাই ঘটে।

আহত মিজানুর রহমানের স্ত্রী জানান, বিকালে শপিংয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন যুবক এসে তার কপালে অস্ত্র ঠেকায়।

এ সময় তারা ব্যাগ এবং ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা মিজানুর রহমানের পায়ে গুলি করে পালিয়ে যায়।

মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা.১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ