রাজধানীর হাইকোর্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে ছিনতাই করার সময় নূরে আলম নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। এসময় মিজান নামে নূরে আলমের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। সোমবার বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নূরে আলম মাদারিপুরে পুলিশ লাইনে কর্মরত। হাইকোর্ট এলাকা দিয়ে এক ব্যক্তি রিকশাযোগে যাওয়ার সময় কনস্টেবল নূরে আলম ও কনস্টেবল খলিলসহ ৪/৫ জন তার গতিরোধ করে ওই ব্যক্তির সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

ওই ব্যক্তির চিৎকারে পুলিশ দৌড়ে গিয়ে নূরে আলম ও তার সহযোগী মিজানকে আটক করে। এ সময় পুলিশের উস্থিতি টের পেয়ে কনস্টেবল খলিল এবং অন্যরা পালিয়ে যায়।

খলিল পিআইয়ে সদ্য পোস্টিং পেয়েছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

জেআই