দক্ষিণ কেরানীগঞ্জে খুন হওয়া চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-পঞ্চগড়ের সাজু আহমেদ ও তার স্ত্রী রঞ্জু বেগম এবং তাদের দুই সন্তান সানজিদা ও ইমরান।

এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুরের ছয় তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল (২৫) ও অটোরিকশা চালক আক্কাস ও সুমন নামে আরেক অটোরিকশা চালকের স্ত্রীকে আটক করে।

পুলিশ ধারণা করছে, মাদক ও ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি, কম. জেএ