জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়নি, পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ ধার্য করছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন।
আদালতে ৭ জন আসামি হাজির ছিলেন। আসামীরা হলেন, নাজমুল হোসেন, শফিউল আলম শফু, অভিন্দন কুণ্ডু অভি ও নাজমুস সাফি অপু, মাহমুদুল হাসান মাসুদ, কামরুজ্জামান সোহাগ, মাযহারুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আজ ধার্য ছিলো। সাক্ষী উপস্থিত না হওয়ায় পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ ধার্য করেছেন আদালত।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম বলেন, জুবায়ের হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থিত না হওয়ায় সময় চেয়ে আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে মামলা কার্যক্রম আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন।
[b]ঢাকা, জিই ফেব্রুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
জুবায়ের হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ৫ মার্চ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়নি, পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ ধার্য করছেন আদালত।