চট্টগ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ছগির নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়,২০০৫ সালের ১৮ মার্চ বিকালে চট্টগ্রাম বন্দর থানার নারিকেলতলা এলাকায় বান্ধবির সঙ্গে লকড়ি কুড়াতে যায় সে। এ সময় আসামি ছগির তাকে ফুঁসলিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে একই বছর ২০শে মার্চ শিশুটির বাবা বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ৩ মে মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। ১৬ অগাস্ট এ মামলার অভিযোগ গঠন করা হয়।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
ধর্ষণের মামলায় যাবজ্জীবন
চট্টগ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ছগির নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন এ রায় দেন





