বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু সরকার বিরোধী আন্দোলনে ঢাকার রমনা ও শাহবাগ থানা এলাকায় গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার পৃথক ৭ মামলায় সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন ।
সোমবার সকাল ১১টার দিকে তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এ জামিন মঞ্জুর করেন।
এর মধ্যে রমনা থানায় দু’টি, শাহাবাগ থানায় একটি, দক্ষিণ খানে দু’টি, উত্তরায় দু’টি মামলা রয়েছে।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]