বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে নড়াইল সদর আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

সোমবার (২৫ডিসেম্বর) নড়াইল সদর আমলী আদালতের বিচারক মো.জাহিদুল আজাদ এ সমন জারি করেন।

বাদীর অভিযোগ ও আদালত সূত্রে জানাগেছে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে নেতিবাচক বক্তব্যের প্রতিবাদে ২০১৫ সালের ২২ডিসেম্বর খালেদা জিয়ার বিরূদ্ধে একটি মানহানি মামলা হয়। বিচার বিভাগীয় তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী ধার্য তারিখ ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হয়ে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে জবাব প্রদানের জন্য সমন জারি করেছেন।

এ মামলাটি দায়ের করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সাবেক যুগ্ম আহবায়ক ও নড়াইলের নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা মো. ইউছুফ ফারুকির ছেলে মো. রায়হান ফারুকী ইমাম।

প্রসঙ্গত, গত ২১ডিসেম্বর খালেদা জিয়া,তার বক্তব্যে বলেন, “স্বাধীনতা যুদ্ধে ত্রিশলাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন তা নিয়ে বিতর্ক আছে। ”

এ বক্তব্যে মর্মাহত হয়ে বাদী এ মামলা দায়ের করেন।

ওএফ