ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মিঠু শিকদার (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি অস্ত্র মামলায় কারাবন্দি ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আরিফুল ইসলাম জানান, মিঠু শিকদার অস্ত্র মামলায় কারাবন্দি ছিলেন।

সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমকে