প্রধান বিচারপিত সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহার) অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বলেন, বর্তমানে প্রধান বিচারপতি দেশের বাইরে থাকায় এ দায়িত্ব বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞাকে দেয়া হয়েছে।

প্রধান বিচারপতি আগামী ২২ মার্চ দেশে আসবেন বলে জানান রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম।

এআর