রেলওয়ের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ ৫জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার দুপুরে মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম।
দীর্ঘক্ষণ সাক্ষ্য গ্রহণের পর আদালত মূলতবি ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে রেলওয়ের আলোচিত সেই দুর্নীতির ঘটনায় দুদকের দায়ের করা ১২টি মামলায় এই প্রথম বিচার কাজ শুরু হলো।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতয়ালী থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম। সোমবার এই মামলার সাক্ষ্যগ্রহণ হয়।
এ মামলায় মৃধা ছাড়া অন্য আসামিরা হলেন- পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া,অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান,আবুল কাশেম ও আনিসুর রহমান। এরা সবাই পলাতক রয়েছেন।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে পিলখানার গেইটে টাকার বস্তাসহ আটক হন মৃধা ও সুরঞ্জিতের সাবেক এপিএস ফারুক ও রেলওয়ের নিরাপত্তা কর্মকতা এনামুল।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]