সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার মহানগর হাকিম মোল্লা সাইফুল আলমের আদালতে মামলার বাদী সৈয়দ আহমেদ উপস্থিত হয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড: আব্দুর রাজ্জাক। গত ২ অক্টোবর ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগ এনে সৈয়দ আহমেদ এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য এর আগে ঢাকার আদালতে আরো দুটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এএইচ





